আপনার রাশিফল
৮ জুন, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—গাঢ় নীল, মেরুন, লাল। শুভ রত্ন—ইন্দ্রনীলা, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—ঔপন্যাসিক চার্লস রিড, নৃত্যশিল্পী জি এ মান্নান, ডিম্পল কাপাডিয়া। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের ভুলের কারণে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূর থেকে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ফেসবুকে কারও মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকেই প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে নতুন নতুন কোনো ঘটনার সূত্রপাত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে সমস্যার সৃষ্টি হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আজকের রাশিফল অনুযায়ী দাম্পত্য কলহের অবসান হতে পারে।