আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জুন, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা কমলা, ধূসর, বেগুনি। শুভ রত্ন—রুবি, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি ফররুখ আহমেদ, অভিনয়শিল্পী জুডি গারল্যান্ড, লেখক লুই কনফারস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পরিবারের কারও রোগমুক্তিতে মনে স্বস্তি ফিরে আসবে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিনশেষে আপনারই লাভ হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনাকে অবাক করে দিয়ে ঘনিষ্ঠ সহকর্মী প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। প্রেমের ক্ষেত্রে কেউ আজ মনের দরজায় কড়া নাড়তে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের দমকা হাওয়া আজ আপনার মনে দোলা দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। কর্মস্থলে অধস্তনদের কেউ কেউ আপনার নির্দেশ অমান্য করতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আজকের রাশিফল অনুযায়ী আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন।