আপনার রাশিফল
১১ জুন, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—সাদা, আকাশি, হালকা সবুজ। শুভ রত্ন—মুন স্টোন, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—জাপানি ঔপন্যাসিক ইয়াসুনারি কাওয়াবাতা, প্রমথ নাথ বিশী, ফেরদৌসী মজুমদার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে সাফল্যের মাত্রাও বৃদ্ধি পাবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কেউ আপনার মনের জানালায় আজ উঁকি দিতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। ফেসবুক দেখুন; কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনার সুপ্ত প্রেমকে উসকে দিতে পারে। আর্থিক লেনদেনের জন্য দিনটি শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে গুরুত্বপূর্ণ নথি কিংবা চিঠি হাতের কাছে না পাওয়ায় জরুরি কাজে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। কর্মস্থলে অন্যের কারণে আপনার সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। প্রেমে বন্ধু-বান্ধবের সহযোগিতা পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে প্রতিপক্ষের কোনো গোপন তথ্য জানতে সক্ষম হবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনুর বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জয়ী হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। পছন্দের মানুষটি আজ মনের মানুষে পরিণত হতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পাওনা আদায় হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজকের রাশিফল অনুযায়ী রাজনৈতিক তৎপরতা শুভ।