আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ জুন, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—অফহোয়াইট, ধূসর, জলপাই সবুজ। শুভ রত্ন—জারকন, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—ডব্লিউ বি ইয়েটস, লেখিকা হ্যারিয়েট বিচার স্টো, বিজ্ঞানী জোলস ব্রোটেড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পরিবারের কোনো সদস্য আপনার মাথাব্যথার কারণ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে আজ নতুন পালক যুক্ত হতে পারে। প্রেমের ব্যর্থতা মুছে গিয়ে আজ নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে সহকর্মীর ভুলের দায়ভার আপনার কাঁধে চাপানো হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পছন্দের মানুষটি আজ মনের মানুষে পরিণত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে মন্দাভাব দূর হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনে লাভবান হবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে আগের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমের দিকে মোড় নিতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। অন্যের প্রেমে দূতিয়ালি করতে গিয়ে বিপাকে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ফেসবুক দেখুন, প্রেমের ব্যাপারে এগিয়ে যাওয়ার জন্য আজ কোনো সূত্র পেয়ে যেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আপনার সাফল্য দেখে অন্যদের চোখ কপালে উঠবে। ব্যর্থ প্রেমে নতুন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের কেউ কেউ আজ বিভিন্ন শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। আজকের রাশিফল অনুযায়ী দূরের যাত্রা শুভ।