আপনার রাশিফল
১৭ জুন, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—হালকা নীল, সবুজ, মেরুন। শুভ রত্ন—পান্না, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ডিন মার্টিন, বিজ্ঞানী উইলিয়াম রস, লেখক জন হেরসে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে আজ কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের যাওয়ার জন্য দিনটি শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের বিষ্পত্তি হতে পারে। প্রেমি-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রবাসী কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। বেকারদের কারও কারও আজ সুখবর আছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আর্থিক বিষয়ে আজ গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসবায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসতি হবেন। আজকের রাশিফল অনুযায়ী দূরের যাত্রায় সতর্ক থাকুন।