আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জুলাই, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং: বেগুনি, লাল, মেরুল। শুভ রত্ন: রক্তপ্রবাল, অ্যাকুয়ামেরিন। বিশিষ্ট ব্যক্তিত্ব: অ্যাডওয়ার্ড হিথ, মরক্কোর বাদশা হাসান, মশিউর রহমান যাদু মিয়া। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): জমিজমাসংক্রান্ত ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিয়ে যেতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে সহকর্মীদের কেউ আজ আপনার সহযোগিতায় এগিয়ে আসতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন ব্যবসায় সমৃদ্ধির ছোঁয়া লাগবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে প্রায় অপরিচিত কারও কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। কর্মস্থলে সহকর্মীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনুর বন্ধুদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পরিবারের কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কোনো কোনো ক্ষেত্রে যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। আজকের রাশিফল অনুযায়ী আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেম নিবেদন করতে পারে।