আপনার রাশিফল
১১ জুলাই, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। শুভ রং: সাদা, হালকা নীল, সোনালি। শুভ রত্ন: মুক্তা, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেতা ইউল ব্রাইনার, উইলিয়াম গ্রোভ, জ্যোতির্বিদ জোসেফ লেলেনডি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন আশার আলো দেখা যাচ্ছে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে অন্যের পরামর্শ বিবেচনায় নিন। পাওনা আদায় হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রবাসীদের কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈদেশিক যোগাযোগ শুভ। পছন্দের মানুষটিকে আজ প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পাবেন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্ব-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় কারও হস্তক্ষেপ পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ফেসবুকে ভাবের আদান-প্রদানের মাধ্যমে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জুন-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। ফেসবুকে কারও মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আজকের রাশিফল অনুযায়ী খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।