আপনার রাশিফল
১৬ জুলাই, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোমবার। শুভ রং: সাদা, ধূসর, হালকা সবুজ। শুভ রত্ন: ক্যাটস আই, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেত্রী বারবারা স্ট্যানউইক, মঞ্জুশ্রী চৌধুরী, সরকার কবির উদ্দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পারিবারিক সমস্যা দূর হতে পারে। দূর থেকে আজ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিয়ে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহিত করে তুলতে পারে। পাওনা আদায় হবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে আজ একাধিক সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায় হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় পক্ষের আর্বিভাব পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। আজকের রাশিফল অনুযায়ী দূরের যাত্রা শুভ।