আপনার রাশিফল
১৭ জুলাই, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, সাদা ও সবুজ। শুভ রত্ন—ইন্দ্রনীলা ও মুক্তা। বিশিষ্ট ব্যক্তিত্ব—ইসমাইল হোসেন সিরাজী, রহস্য সাহিত্যিক আর্ল স্টেনলি গার্ডনার ও ডলি জোহর। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হবে। দাম্পত্য কলহের অবসান হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। কোনো গোপন শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায় নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ই-মেইল থেকে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। প্রেমের ক্ষেত্রে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য কেউ কেউ সম্মাননা পেতে পারেন। বিদেশ যাত্রায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পছন্দের মানুষটি আজ প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জুন-১৮ ফেব্রুয়ারি): নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আজকের রাশিফল অনুযায়ী দূরের যাত্রা শুভ।