আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জুলাই, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রোব ও সোমবার। শুভ রং: ম্যাজেন্টা, মেরুন, হালকা নীল । শুভ রত্ন: গোল্ডেন টোপাজ, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব: বনফুল কাজী আনোয়ার হোসেন, অভিনেতা নাদিম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিয়ে যাবে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে মত বিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার সূচনা হতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। স্বাস্থ্যের প্রতি যন্ত নিন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আর্থিক বিষয়ে অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত হবে না। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ই-মেইলে পাওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ভালোলাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। আজকের রাশিফল অনুযায়ী দূরের যাত্রায় সতর্ক থাকুন।