আপনার রাশিফল
২২ জুলাই, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—জলপাই সবুজ, ধূসর, মেরুন। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্যারী চাঁদ মিত্র, মোফাজ্জল হায়দার চৌধুরী, বিজ্ঞানী গ্যাস্টন হার্টস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারো বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কর্কট (২২ জুন-২২ জুলাই): বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় পক্ষের আবির্ভাব পরিস্থিতি ঘোলাটে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে পুরোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে লাভবান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সম্ভাব্য প্রেমিক-প্রেমিকার সঙ্গে অন্য কারও সম্পর্ক আছে কি না তা ভালো করে জেনে নিন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজকের রাশিফল অনুযায়ী প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।