আপনার রাশিফল
২৩ জুলাই, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—গাঢ় লাল, ধূসর, জলপাই সবুজ। শুভ রত্ন—রুবি, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সম্রাট হেইলি সেলামি, রাজনীতিক বাল গঙ্গাধর তিলক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। কর্মস্থলে জটিল কাজেও সাফল্য অর্জিত হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষের বন্ধুদের জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায় হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। কর্মস্থলে আজ কেউ আপনার সহযোগিতায় এগিয়ে আসতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে তৃতীয় কারও আবির্ভাবে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কর্মস্থলে কোনো বিতর্কে জড়ানো উচিত হবে না। ই-মেইলে একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে। দূরের যাত্রা শুভ। স্বাস্থ্য ভালো যাবে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজার আজ কড়া নাড়তে পারে। আর্থিক বিষয়ে অন্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত হবে না। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে পুরোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। আর্থিক লেনদেন শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ফেসবুকে কারও মন্তব্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। আজকের রাশিফল অনুযায়ী রাজনৈতিক তৎপরতা শুভ।