আপনার রাশিফল
২৬ জুলাই, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার । শুভ রং—নীল, ধূসর, হলুদ। শুভ রত্ন—ইন্দ্রনীলা, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব: জর্জ বার্নাড শ, সালভেদর আলেন্দে, ফখরুল হাসান বৈরাগী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। আপনার প্রেমের আহ্বানে প্রিয় মানুষটি আজ ইতিবাচক সাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমের ব্যাপারে অতি উৎসাহ নেতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। সন্তানসন্তুতির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সহকর্মীর সঙ্গে রোমাঞ্চিত সম্পর্কের সূচনা হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আপস করতে হতে পারে। প্রেমের ঝোড়োহাওয়া আপনার মনকে নাড়া দিয়ে যেতে পারে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অনেকের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। কোনো গোপন শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আপস করতে হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে অধস্তন ব্যক্তিদের কেউ কেউ আপনার নির্দেশ অমান্য করতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ আপনার প্রেমিক মন তার ঠিকানা খুঁজে পাবে। যাবতীয় কেনাকাটা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ কার্যকর হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকলে আজ তা দূর হবে। দূরের যাত্রা শুভ।