আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ আগস্ট, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—আকাশি, মেরুন, হালকা সবুজ। শুভ রত্ন—গার্নেট, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি পিবি শেলী, আল মাহমুদ, সাংবাদিক ফখরুল আলম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে আপনার সাফল্যে অনেকের চোখ কপালে উঠতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের জানালায় আজ উঁকি দিতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল পেশায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ফেসবুকে ভাবের আদান-প্রদান থেকে মন দেওয়া-নেওয়ার সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক কলহের অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা ঘুচে গিয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।