আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ আগস্ট, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং: গাঢ় সবুজ, ধূসর, মেরুন। শুভ রত্ন: শ্বেতপোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: জেমস ডিন, কনি স্টিভেন, শিল্পপতি এম মঞ্জুর মোর্শেদ খান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাবব ফেলতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন; এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ প্রশংসিত হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। সন্তানসন্ততির সাফল্যে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহিত করে তুলতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। দূরের যাত্রায় সর্তক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ।