আপনার রাশিফল
২৬ আগস্ট, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—হালকা নীল, ধূসর, গাঢ় সবুজ। শুভ রত্ন—ইন্দ্রনীলা, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী জেমস ফ্রাংক, লেখক ক্রিস্টোফার আইজারউড, সৈয়দ সালাউদ্দীন জাকী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। কর্মস্থলে পুরোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের প্রতিদ্বন্দ্বীতায় আপনার জয়ী হওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। ফেসবুকে মতবিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও মেনে নিতে হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও মেনে নিতে হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।