আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ ( ২১ মার্চ—২০ এপ্রিল): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার অবসান হবে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। শিল্প- সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। বেকারদের জন্য দিনটি শুভ। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট: চাকরিতে বিরাজমান জটিলতার নিষ্পত্তি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যৌথ বিনিযোগ শুভ। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পারিবারিক প্রয়োজনে অপছন্দের কারও সঙ্গে সখ্য গড়ে তুলতে হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন পণ্য বিপণনের মাধ্যমে লাভবান হবেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুত্সা রটনা করতে পারে। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। তুচ্ছ বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।