আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপানার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাসমেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুত্সা রটনা করতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। কর্মস্থলে কোনো ঘনিষ্ঠ সহকর্মী আপনাকে ভুল বুঝতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলা কিংবা সাহিত্য কর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। তুুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কর্মস্থলে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আজ নতুন প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের খোঁজ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাত্ ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে অতি উত্সাহী হওয়া উচিত হবে না। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।