আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো সদস্যের বিরূপ আচরণের কারণে যৌথ পরিবারের ভাঙনের সুর বেজে উঠতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রিয়জনের মন রক্ষা করে চলুন। পরিবারের কারও রোগ মুক্তি ঘটতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহায়তা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কেউ কেউ উচ্চশিক্ষার সুযোগ পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন।