আপনার রাশিফল
১৬ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বাঁধা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক প্রয়োজনে আজ আপনার কর্ম-পরিকল্পনায় কিছুটা রদবদল করতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। ব্যবসায়িক লেনদেন শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। জনসংযোগ ও তথ্য সংগ্রহের কাজে বাধাগ্রস্ত হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যৌথ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবাসিয়ক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। পাওনা আদায় হবে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।