আপনার রাশিফল
২২ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মক্ষেত্রে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে সতর্ক হয়ে অগ্রসর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীর গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে প্রতারণার ঘটনা ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ কোনো কাজে প্রিয়জনের সহযোগিতা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য স্বীকৃতি পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চাকরিতে বকেয়া পাওনার বিষয়ে নিষ্পত্তি হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। যৌথ বিনিয়োগ শুভ। কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনের সহযোগিতা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। মানসিক অস্থিরতা দূর হবে।