আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ জুন, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক প্রয়োজনে আপনাকে কিছুটা সহনশীল হতে হবে। প্রেমের বিয়েতে যাবতীয় বাধাবিপত্তি দূর হবে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বাহ্যিক চাকচিক্য দেখে কেনাকাটা করতে গিয়ে ঠকে যেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পাওনা আদায় হবে। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক গোপনীয়তা বজায় রাখুন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আর্থিক লেনদেন শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেনে লাভবান হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।