আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। মিথুন (২২ মে—২১ জুন): প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। কারও প্ররোচনায় কর্মস্থলে ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত কোনো কিছু উপহার পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃশ্চিক (২৪ অক্টোবন—২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): তথ্য বিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।