আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ অক্টোবর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।