আপনার রাশিফল
১১ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে আজ সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক জটিলতা দূর হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতের অমিল ঘটতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের জন্য দিনটি শুভ। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে জটিলতা দূর হবে। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। সংগীতশিল্পীদের কারও কারও বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। যেকোনো নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। মানসিক অস্থিরতা দূর হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পাবেন। আর্থিক লেনদেন শুভ।