আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষার্থীদের কেউ কেউ প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।মিথুন (২২ মে-২১ জুন): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও খণ্ডকালীন চাকরিতে যোগদানের সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ব্যাপারে বন্ধুবান্ধবের পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দিতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায় হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।