আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জানুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেন শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ! প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। ফটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। নতুন উপকারী বন্ধুর সন্ধান পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। প্রেমের ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে মন্দাভাব দূর হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে।