আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ফেব্রুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রবিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসু হতে পারে। শিক্ষা ক্ষেত্রে কেউ কেউ বৃত্তি পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের কারো কারো জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পরিবারের কারো রোগমুক্তি ঘটতে পারে। কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কর্কট (২২জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। চাকরিতে পরিবর্তন কারো কারো জন্য সুফল বয়ে আনতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পরিবারের বয়স্ক কারো রোগমুক্তি ঘটতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টে): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা সফরের সম্ভাবনা আছে। চাকরিতে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টে-২৩ অক্টো): বেকারদের কারো কারো খণ্ডকালীন চাকরিতে যোগদানের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। বিপরীত লিঙ্গের কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টো-২২ নভে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভে-২১ ডিসে): কর্মস্থলে গোপনীয়তা বজায় রাখুন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারো অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ শুভ।মকর (২২ ডিসে-২০ জানু): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ (২১ জানু-১৮ ফেব্রু): পেশাজীবীদের কারো কারো পসার বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রু-২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।