আপনার রাশিফল
৫ জুন, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। শুভ রং—সবুজ, হালকা নীল, মেরুন। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, চায়নিজ জেড। বিশিষ্ট ব্যক্তিত্ব—অর্থনীতিবিদ এডাম স্মিথ, বিপ্লবী পাঞ্চো ভিলা, কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে আজ নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে মান-অভিমানের পরিসমাপ্তি ঘটবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে আজ চমকপ্রদ কোনো ঘটনা ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে পরোক্ষ প্রেমের আহ্বান। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা মুছে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ফেসবুকে পাওয়া কোনো চমকপ্রদ তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহী করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনুর বন্ধুদের কেউ কেউ আজ কর্মস্থলে একাধিক সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পেতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।