আপনার রাশিফল
২ মার্চ, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আর্থিক লেনদেন শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। আর্থিক লেনদেনে লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।