আপনার রাশিফল
২৭ জুন, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পসংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বিপনীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ কারও সহযোগিতা পেতে পারেন। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে।কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পসংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে।