আপনার রাশিফল
১৩ জুলাই, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বেকারদের কেউ কেউ ব্যবসায় হাত দিয়ে প্রাথমিক সাফল্যের দেখা পাবেন। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে। মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পরে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেস্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। রাজনীতিতে প্রতিপক্ষকে মোকাবিলা করতে সক্ষম হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে আজ কোনো প্রিয়জনের আগমন ঘটতে পারে। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।