আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং ধূসর, গাঢ় সবুজ, হালকা নীল। শুভ রত্ন ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—জিয়াউর রহমান, এডগার এলান পো, বিজ্ঞানী জেমস ওয়াট। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেন শুভ। কর্মস্থলে অন্যের ভুলের দায়ভার আপনার ওপর চাপানো হতে পারে। প্রেমে তৃতীয় পক্ষের আবির্ভাব পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই; আজ কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পাবে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না।কর্কট (২২ জুন-২২ জুলাই): জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। হতাশ প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। বেকাররে কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): প্রবাসী বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সমুদ্র, পাহাড় কিংবা বন-জঙ্গলে অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করে থাকলে আজই বেরিয়ে পড়তে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কর্মস্থলে আলসেমি পরিহার করুন, নইলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রিয়জনের মন পেতে হলে পছন্দের জিনিসটি তাকে উপহার দিন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।