আপনার রাশিফল
৩০ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং: হালকা সবুজ, অফ হোয়াইট ও মেরুন। শুভ রত্ন ফিরোজা ও গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: দাবারু বরিস স্পাসাকি, অভিনেত্রী ভিক্টোরিয়া প্রিন্সিপাল, প্রেসিডেন্ট রুজভেল্ট। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে হতাশা দূর হবে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান অপরিবর্তিত থাকবে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভানা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। ফেসবুক সার্চ করুন, প্রেমের ব্যাপারে কারও কাছ থেকে ইঙ্গিত পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের বন্ধুদের বলছি, আলসেমিতে গা ভাসাবেন না। কারণ, বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দিনের দ্বিতীয়ার্ধে প্রেমের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। হতাশ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফেসবুক ভালো করে দেখুন, কেউ পরোক্ষভাবে আপনার প্রতি আগ্রহ প্রকাশ করতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায় মন্দা ভাব দূর হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন, আজ ভাগ্য আপনার সহায় থাকবে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।