আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—হালকা সবুজ, কমলা, সোনালি। শুভ রত্ন—জারকন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—তালাত মাহমুদ, আবদুল গাফ্ফার চৌধুরী, পর্যটক ইবনে বতুতা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতি থেকে দূরে থাকুন। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কোনো আইনি সমস্যার সসাধান হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। ই-মেইলে প্রেমের ইঙ্গিতপূর্ণ একাধিক চিঠি আপনাকে বিভ্রান্ত করতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসয়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মনের মাঝে জমে থাকা দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিন; ফলাফল ইতিবাচক না হয়ে পারে না!তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে আটকে থাকা পদোন্নতি বিষয়ে নিষ্পত্তি হবে। নতুন প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিয়ে থাকলেও আজ তার অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য সুসংবাদ হলো, এত দিন যাঁরা বসের রোষানলে পুড়ছিলেন, আজ তাঁদের অনেকেই বসের মন জয় করতে সক্ষম হবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রতিপক্ষ আজ সক্রিয় থাকলেও আপনার অগ্রযাত্রা ব্যাহত হবে না। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের বিষয়টি চূড়ান্ত হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রতিবেশীর সঙ্গে পুরোনো বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): জলজ রাশি মীনের বন্ধুদের কেউ কেউ আজ সমুদ্রসৈকতে বেড়াতে যেতে পারেন। প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ফাটকা ব্যবসায় থেকে লাভের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।