আপনার রাশিফল
৩০ মার্চ, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং: বাদামি, অফ হোয়াইট ও মেরুন। শুভ রত্ন এমিথিস্ট ও রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব: ভিনসেন্ট ভ্যানগগ, সিকান্দার আবু জাফর, সাংবাদিক হুমায়ুন চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে নতুন করে আশার সঞ্চার হতে পারে। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়া যেতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। আজ কারও প্রেমের আহ্বানের সাড়া দিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে আজ প্রতিপক্ষের অন্যায় আবদারও মেনে নিতে হতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন, এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন, এ ক্ষেত্রে দিনটি আপনার জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কেউ ইঙ্গিতে আপনাকে প্রেম নিবেদন করতে পারে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ফাটকা ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রেমিক-মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। আপনার রাশিফল অনুযায়ী আজ ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।