আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—সোনালি, জলপাই সবুজ, হালকা নীল। শুভ রত্ন—পান্না, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট জেমস বুকানন, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, অভিনেতা লি মেজরম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায় হবে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। পছন্দের মানুষটি আজ আরও কাছে চলে আসতে পারে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাহাড়, বন কিংবা সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। ফেসবুকে কারও হেয়ালিপূর্ণ মন্তব্যের মধ্যেই লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের জানালায় উঁকি দিয়ে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আজ আপনি যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সাফল্যের দেখা পাবেন। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লা ভারী থাকতে পারে। মনের সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ঝেলে ফেলে পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিন; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পছন্দের মানুষটি আজ মনের মানুষে পরিণত হতে পারে। যানবাহন থেকে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পূষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনার রাশিফল অনুযায়ী আজ ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান!