আপনার রাশিফল
২৯ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—ম্যাজেন্টা, হালকা নীল, অফ হোয়াইট। শুভ রত্ন—ক্যাটস আই, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—সম্রাট হিরোহিতো, জুবিন মেহতা, জিয়া আনসারী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দাম্পত্য কলহের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ফেসবুকে কারও হেয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে পরোক্ষ প্রেমের আহ্বান। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে প্রবাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। ফেসুবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ই-মেইলে পাওয়া কারও হেয়ালিপূর্ণ বক্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে পরোক্ষ প্রেমের আহ্বান।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি নতুন সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সৃজনশীল কাজের জন্য প্রশংসতি হবেন। পাওনা আদায় হবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আপনার রাশিফল অনুযায়ী আজ দূরের যাত্রা শুভ।