আপনার রাশিফল
১৬ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে কারও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বৈদেশিক বাণিজ্যে একাধিক শুভ যোগাযোগ ঘটতে পারে। আর্থিক বিষয়ে আজ কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।মিথুন (২২ মে—২১ জুন): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক লেনদেন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হবে। বেকারদের জন্য দিনটি শুভ। দাম্পত্য কলহের অবসান হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে প্রতিপক্ষের অশুভ তত্পরতা ব্যর্থ হবে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে পুরোনো শত্রুতার অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি আনন্দের বার্তা বয়ে আনতে পারে। যৌথ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। বেকারদের কেউ কেউ আজ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। দূরের যাত্রা শুভ।