আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মে, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পাবেন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে পদস্থদের কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সামধান হতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। কর্মস্থলে অন্যকে সহায়তা করতে গিয়ে নিজের কাজে বিঘ্ন ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের অবসান হবে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের আর্থিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ লাভবান হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। প্রিয়জনের সঙ্গে সাময়িক মতবিরোধ দেখা দিতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।