আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জুলাই, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মিথুন (২২ মে—২১ জুন): দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ কাজের সন্ধান পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নিন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাককের সম্মতি পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারি থাকবে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। নির্ধারিত বিদেশযাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।