আপনার রাশিফল
১৪ আগস্ট, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রোববার ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহায়তা পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্কে জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক কলহের অবসান হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ। কেনাকাটায় লাভবান হবেন।