আপনার রাশিফল
২৬ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক লেনদেন আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুন্ন থাকবে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বে অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অন্যের সহায়তা পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।