আপনার রাশিফল
১৪ জুন, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।মিথুন (২২ মে-২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থাভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। ঘনিষ্ঠ কোনো বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।