আপনার রাশিফল
১ এপ্রিল, ২০১৩ আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রোব ও মঙ্গলবার। শুভ রং—সোনালি, হালকা লাল, মেরুন। শুভ রত্ন—শ্বেত গোখরা, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—লেখক এডগার ওয়ালেস, কাইয়ুম চৌধুরী, সাংবাদিক গোলাম সরওয়ার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে একগুঁয়েমির কারণে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে যাবতীয় বাধা দূর হতে পারে। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজ কিন্তু এক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন থাকবে। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে এগিয়ে যান, সাফল্য আজ নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন, শেষমেশ আপনারই লাভ হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেম নিবেদন করতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। আপনার প্রেমিক মন আজ তার নতুন ঠিকানা খুঁজে পাবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ প্রশংসিত হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হবে। আপনার রাশিফল অনুযায়ী আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।