আপনার রাশিফল
৩ আগস্ট, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের সঙ্গে আচরণে কুশলী হোন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে ব্যক্তিত্বের সংঘাত এড়িয়ে চলুন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক বিরোধের অবসান হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর —২৩ অক্টোবর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর —২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর —২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সামজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। জনসংযোগ ও প্রচারের কাজে বিরাজমান জটিলতা দূর হতে পারে। ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি —২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।