আপনার রাশিফল
৬ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং: হালকা সবুজ, চকলেট ও মেরুন। শুভ রত্ন: পান্না ও ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব: ওয়ারেন হেস্টিংস, হরপ্রসাদ শাস্ত্রী, শিকদার আমিনুল হক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই কর্মস্থলে গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য অর্জিত হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। আজ সাহস করে পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না, ফলাফল ইতিবাচক হতে বাধ্য।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন অংশীদার ঝামেলা পাকাতে পারে। কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বন্ধুবান্ধবের মাধ্যমে উপকৃত হতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়র সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে সামাজিকভাবে নিন্দিত হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলাধর্মী কর্মকাণ্ডে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। কর্মস্থলে বসের মন জুগিয়ে চলুন। আর্থিক লেনদেন শুভ। আপনাকে অবাক করে দিয়ে কোনো সহকর্মী আজ প্রেমের প্রস্তাব দিতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বিনোদনধর্মী কর্মকাণ্ডে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রেমে তৃতীয় পক্ষের আবির্ভাব ঘটলেও শেষ হাসিটি কিন্তু আপনিই হাসবেন। নতুন উপকারী বন্ধুর দেখা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): যাঁরা চাকরি খুঁজে খুঁজে হতাশ হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। যাত্রাপথে সতর্কতা অবলম্বন করুন। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সমুদ্র কিংবা পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের ব্যাপারে কোনো কানকথাকে আমলে নেওয়া উচিত হবে না। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সামাজিক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পাবে। বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধাবিপত্তি দূর হবে। আয়ের সঙ্গে পাল্লা দিয়ে আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল কর্মকাণ্ডে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ভাইবোনের সঙ্গে বিরোধের অবসান চাইলে আপনাকে কিছুটা ছাড় দিতে হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। সমুদ্র কিংবা পাহাড়ে ভ্রমণের জন্য দিনটি শুভ। লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বিদ্যুৎ ও আগুন থেকে সতর্কতা অবলম্বন করুন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে সহকর্মীর ভুলের দায়ভার আপনার ওপর চাপানো হতে পারে। ফাটকা ব্যবসায়ে লাভের মুখ দেখতে পাবেন। বিদেশ যাত্রার ব্যাপারে অগ্রগতি হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।