আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং: অফ হোয়াইট, নীল, সবুজ। শুভ রত্ন: ফিরোজা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: ফ্রাঙ্ক সিনাত্রা, লেখক মুলক রাজ আনন্দ, মওলানা ভাসানী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সস্পর্শে আসতে সক্ষম হবেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। আজ পরিচিত গণ্ডির কেউ হুট করে প্রেম নিবেদন করতে পারে। আর্থিক লেনদেন শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): প্রবাসী কারও সঙ্গে প্রেমের শুভসূচনা হতে পারে। কর্মস্থলে কোনো জটিল কাজে সাফল্য আপনাকে উজ্জীবিত করে তুলবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): দিনের শুরুতে কর্মস্থলে কিছুটা ঝামেলা বিরাজ করলেও দুপুরের পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। প্রেম নিবেদন করে এর আগে বিফল হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক বিষয়ে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। আপনাকে চমকে দিয়ে ঘনিষ্ঠ পরিমণ্ডল থেকে কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হয়ে শেষ পর্যন্ত বিপদ ডেকে আনতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমে তৃতীয় কারও হস্তক্ষেপে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতে পারে। আর্থিক লেনদেন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে বসের কাছে আজ প্রিয়পাত্র হয়ে উঠতে সক্ষম হবেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে আজ কেউ আপনাকে প্রস্তাব দিতে পারে। মানসিক অস্থিরতার অবসান হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। সমুদ্র, পাহাড় কিংবা জঙ্গলে অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করে থাকলে আজই বেরিয়ে পড়ুন। যাবতীয় কেনাকাটা শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমে জড়িত থাকা সত্ত্বেও বিপরীত লিঙ্গের আহ্বান এড়ানো কঠিন হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। নতুন প্রেমের সম্পর্ক আপনার মন থেকে পুরোনো তিক্ত স্মৃতি মুছে দেবে। যাত্রাপথে সতর্কতা মেনে চলুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে কোনো মুরব্বির পরামর্শ নিন। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের গাত্রদাহের কারণ হতে পারে। দাম্পত্য সম্পর্ক আজ আরও মধুময় হয়ে উঠবে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পছন্দের মানুষটিকে আপনার ভালোবাসার কথা স্পষ্ট করে বলুন, নইলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।