আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং: সবুজের সব শেড, ক্রিম, অ্যাশ। শুভ রত্ন: মুন স্টোন, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব: মহামতি গ্লাড স্টোন, ক্রিকেটার সৈয়দ কিরমানী, শিল্পাচার্য জয়নুল আবেদিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক পরিমণ্ডলে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডে আপনার সাফল্যে কারও কারও চোখ কপালে উঠতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তার অবসান হতে পারে। আশা-নিরাশার দোলাচলে দুলতে থাকা প্রেমের সম্পর্ক আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে যাবে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা চূড়ান্ত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক প্রয়োজনে অন্যের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক লেনদেন শুভ। আপনার জন্য প্রেমের দরজা খোলাই আছে, শুধু সাহস করে ঢুকে পড়লেই হলো। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন পেতে হলে আজ তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): প্রেমের ব্যাপারে চোখ-কান খোলা রাখুন; কেউ আজ আপনার প্রতি আগ্রহ দেখাতে পারে। জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। বিনোদনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ফেসবুকে আজ কোনো তথ্য পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে বসদের মুখে আপনার প্রশংসা কারও কারও গাত্রদাহের কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রত্যাখ্যাত হয়ে থাকলে আজ আবার চেষ্টা করে দেখুন সাফল্যের ষোলআনা সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। লটারি কিংবা ওই জাতীয় কোনো কিছু থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমের হতাশা দূর হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।