আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং: ধূসর, হলুদ, অ্যাশ। বিশিষ্ট ব্যক্তিত্ব: বেন কিংসলে, গায়ক রফিকুল আলম, কবি হাবিবুল্লাহ সিরাজী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সফল হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ফেসবুক দেখুন, প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হবে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় আকৃষ্ট হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তার অবসান হবে। প্রেমের ক্ষেত্রে আজ ব্যর্থতার গ্লানি মুছে যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে বকেয়া পাওনার বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ই-মেইলের ইঙ্গিতপূর্ণ চিঠির সূত্র ধরে এগিয়ে যান, ধাঁধার সমাধান হবে প্রেমের সূচনা দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমিকের খেতাবটি আজ খুলে রাখতে সক্ষম হবেন। পাওনা আদায় হবে। সমুদ্র, পাহাড় কিংবা বনে-জঙ্গলে অ্যাডভেঞ্চারের জন্য দিনটি শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রচেষ্টা সাফল্যের বার্তা বয়ে আনবে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের সুযোগ পাবেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে কারও কারও অন্যায় আবদারও আপনাকে মেনে নিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে মধ্যস্থতাকারী ঝামেলা পাকাতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা মীনের বন্ধুদের কেউ কেউ চটজলদি সিদ্ধান্ত নিয়ে সাফল্যের শীর্ষে অবস্থান করবেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখ্যাত হতে হবে না—এই নিশ্চয়তা দিচ্ছি।